Sobar Desh | সবার দেশ শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৩, ১৫ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৫৫, ১৫ এপ্রিল ২০২৫

কালিয়াকৈর বিএনপির উদ্যোগে বৈশাখী র‌্যালি

কালিয়াকৈর বিএনপির উদ্যোগে বৈশাখী র‌্যালি
ছবি: সবার দেশ

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলায়  বাংলা  নববর্ষকে স্বাগত জানিয়ে   মঙ্গলবার  (১৫ এপ্রিল) বিকালে উপজেলা  বিএনপির উদ্যোগে  বৈশাখী র‌্যালি  অনুষ্ঠিত হয়েছে। 

বৈশাখী র‌্যালিটি সাহেববাজার এলাকা থেকে শুরু করে ঢাকা -টাংগাইল মহাসড়ক প্রদক্ষিন করে বাস স্ট্যান্ড এলাকা সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।  উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৈশাখী র‌্যালি ও আলোচনা সভার  সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। 

আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির  সিনিয়র  যুগ্ম  সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন,উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুজ্জামান শাহীন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসি, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি ডি জি রব্বানী, সূএাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমীন সহ উপজেলা  বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য