Sobar Desh | সবার দেশ আকাশ দাশ সৈকত 

প্রকাশিত: ১৪:৩৭, ১৫ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ

পহেলা বৈশাখে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের মানবিক উদ্যোগ
ছবি: সবার দেশ

প্রচন্ড দাবদাহে যখন রোদ আর ক্লান্তি মানুষকে কাবু করে ফেলেছে, ঠিক তখনই বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। 

সোমবার (১৪ এপ্রিল) রোদের তীব্র'তা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথচারীদের মাঝে এবং রাওজান থানাধীন মহামনি পাহাড়তলী বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকাদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রমিত বড়ুয়া জনি। প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শরন বড়ুয়া। দপ্তর সম্পাদক প্রিতম বড়ুয়া। সহ-সমাজ কল্যাণ সম্পাদক প্রান প্রিয় শুভ বড়ুয়া। সিনিয়র সদস্য রানা বড়ুয়া, রিটন বড়ুয়া, শুভ বড়ুয়া। কার্যকরী সদস্য জয়ন্ত বড়ুয়া শাপলা, শাওন বড়ুয়া। প্রচার প্রকাশনা সম্পাদক অভিজিৎ বড়ুয়া। সিনিয়র সদস্য প্রীতম চৌধুরী। কার্যকরী সদস্য মিটুন বড়ুয়া, পুস্পল বড়ুয়া, জিতু বড়ুয়া, দিপান্ত বড়ুয়া, শুভ বড়ুয়া, সুজয় বড়ুয়া, দিগন্ত বড়ুয়া ও সুপ্রিয় বড়ুয়া সহ প্রমুখ। 

বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। যেমন শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় রোগীর জন্য অনুদান সংগ্রহ ও বন্টন, ধর্ম প্রচার ও প্রসারে সহায়তা, প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ বিতরণ সহ আরো বহুবিধ নিত্য-নতুন কার্যক্রম সর্বদা করে থাকি আমরা।

কর্মসূচির আয়োজকরা বলেন, শরবত বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করতে চেয়েছি যে, মানবতা-ই হতে পারে যে'কোনো উৎসবের প্রধান বার্তা। কার্যক্রমটি সফল করতে সংগঠনের অসংখ্য স্বেচ্ছাসেবক দিনভর পরিশ্রম করেছেন। আমরা সংকল্পবদ্ধ ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে।

এ কর্মসূচির মাধ্যমে শুধু মানুষকে সাময়িক স্বস্তি দেয়া হয়নি, বরং বৈশাখের উষ্ণতাভরা দিনে ভালোবাসা, মানবতা ও সহমর্মিতার এক অনন্য বার্তা ছড়িয়ে দেয়া হয়েছে। আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতার এ দৃষ্টান্তমূলক প্রয়াস সত্যিই অনুপ্রেরণাদায়ক।

বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এর সকল দাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সর্বদা আমাদের উপর বিশ্বাস রেখে আমাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। জয়তু অগ্রগামী 
মানবতার জয় হউক।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের