Sobar Desh | সবার দেশ স্টাফ রিপোর্টার, পাবনা

প্রকাশিত: ০১:৩৬, ২২ এপ্রিল ২০২৫

পাবনায় ডিবি’র অভিযানে অস্ত্র-গুলি-মাদক জব্দ, আটক ৪

পাবনায় ডিবি’র অভিযানে অস্ত্র-গুলি-মাদক জব্দ, আটক ৪
অস্ত্র-মাদকসহ আটককৃতরা। ছবি: সংগৃহীত

পাবনার কয়েকটি এলাকায় আলাদা তিনটি অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র, গুলি সহ বেশকিছু মাদকদ্রব্য জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় জড়িত চারজনকে আটক করা হয়।

সোমবার (২১ এপ্রিল) বিভিন্ন সময়ে পাবনা সদর উপজেলার কাশিপুর, হেমায়েতপুর মালিথা পাড়া এবং মোহরপুর এলাকায় অভিযান চালিয়ে জব্দ ও আটক করা হয়।

এদিন বিকেলে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিং এ এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন, পাবনা সদরের দোহারপাড়া এলাকার মৃত শেখ ফরিদের ছেলে জাহিদ হাসান রানা (৩৩), হেমায়েতপুর মালিথা পাড়া এলাকার এস এম আজমের ছেলে সাজ্জাদ হোসেন (২৬), কিসমত প্রতাপপুর এলাকার আব্দুল জলিলের ছেলে আব্দুল রানা (৪১) ও মোহরপুর এলাকার কুদ্দুস শেখের ছেলে রাসেল হোসেন (৪৫)।

জব্দকৃত অস্ত্র-মাদকের মধ্যে রয়েছে, একটি বিদেশী পিস্তল, ৬২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৪ হাজার ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম হেরোইন এবং একটি বিদেশী শটগান ও ৫ রাউন্ড শর্টগানের গুলি।

পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন বলেন, পাবনা ডিবির ওসি হাসান বাসির এর নেতৃত্বে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের  কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জাহিদ হাসান রানা কে আটক ও তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া একই টিম হেমায়েতপুর মালিথা পাড়া এলাকায় এস এম আজম এর মালিকানাধীন পুকুরের মধ্যে অবস্থিত টিনের ঘরের ভিতর অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ও আব্দুল রানা কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সচল বিদেশী ৭.৬৫ পিস্তল, ওই পিস্তলের দু’টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড ৭.৬৫ এর তাজা গুলি, ২২ বোরের ৪৯ রাউন্ড তাজা গুলি, ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ও ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

অপরদিকে ডিবির এসআই (নিঃ) বেনু রায় এর নেতৃত্বে একটি টিম পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মোহরপুর গ্রামের সুতার কারখানার পিছনে অভিযান চালিয়ে রাসেল হোসেন কে আটক করা হয়। এ সময় তার বসতঘরের চৌকির তোষকের নিচ থেকে জব্দ করা হয় একটি বিদেশি ১২ বোরের তুরস্কের তৈরী শর্টগান এবং ৫ রাউন্ড শর্টগানের গুলি।

পুলিশ সুপার আরো জানান, এসব ঘটনায় পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর আটক চারজনকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য