Sobar Desh | সবার দেশ শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২৮, ২৮ এপ্রিল ২০২৫

মুরাদনগরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৩

মুরাদনগরে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ৩
প্রতীকি ছবি

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভূইয়া নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ৩ জন। তারা কেউ কানে শুনতে পাননা বলে জানা গেছে।

নিহতরা হলেন, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখিল চন্দ্র দেবনাথ (৪৫) ও আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫)।

সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে কৃষক  নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভূঁইয়া  জমিতে ধান কাটার কাজ করতে যায়। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বিকট শব্দ শুরু হয় এবং কৃষি জমিতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বজ্রপাতে এ দুই কৃষক নিহত হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, কৃষিকাজ করতে গিয়ে কোরবানপুর গ্রামে বজ্রপাতে ২জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মৃতদেহ পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের