Sobar Desh | সবার দেশ পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৬, ৪ জুলাই ২০২৫

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মরহুম হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) ও সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।

পুলিশ ও বাসযাত্রীদের বরাতে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী প্রাণ হারান। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মোস্তাফিজুর রহমান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবার ও এলাকাজুড়ে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী