Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৩, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ০১:২৪, ১৬ জুলাই ২০২৫

একজনের ৩ মাসের কারাদণ্ড

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান, নারীসহ আটক ৩

বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান, নারীসহ আটক ৩
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৫টায় বীরগঞ্জ উপজেলার পৌর শহরের গোলাপগঞ্জ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের যৌথ নেতৃত্বে প্রায় ২ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন ।

অভিযানে রিমু আক্তার (২৭) নামের এক নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ইনজামামুল হক পায়েল ও পান্না আক্তার কে ৭৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ নিয়মিত মামলা দেয়া হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ১৪ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।

বীরগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ