Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৬, ২০ মে ২০২৫

বীরগঞ্জে ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বীরগঞ্জে ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ছবি: সংগৃহীত

১৯ মে ২০১৫ সোমবার ভোর ৭ টার দিকে দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ২৬ মাইল নামক স্থানে ট্রাক ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে চালক আরিফ ইসলাম মানিক সহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মুখোমুখি ট্রাক ঢাকা মেট্রো-ট -২২-১৫৬৭ এবং মাইক্রো ঢাকা মেট্রো-চ-৫১-৮২৫৭ সংঘর্ষে ঘটনাস্থলে চালক আরিফ ইসলাম মানিক ও দেলোয়ার হোসেনের মৃত্যু হয়।

মুমূর্ষ অবস্থায় ইমরুল হাসান ও জুলফিকার হোসেন কে ঠাকুরগাঁও হাসপাতালে নেয়ার পথে মারা যান।

চালক ছাড়া মৃত সকলেই হিসাব রক্ষন বিভাগের অডিটর। 

বীরগঞ্জ থানা, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও মৃতদের পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে ইমরুল হাসান, ঠাকুরগাঁও, দেলোয়ার হোসেন, দিনাজপুর এবং জুলফিকার হোসেন ঠাকুরগাও জেলার পীরগঞ্জের হিসাব রক্ষন অফিসের অডিটর। 

তারা দশ মাইলে আরও কয়েকজন কলিগকে মাইক্রোতে নিয়ে রংপুরে প্রশিক্ষনে অংশ গ্রহনের জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা স্বীকার করে একসঙ্গে কয়েকজন সরকারী অফিসারের মর্নান্তিক অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব