Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ২৩ জুলাই ২০২৫

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের 

নাটোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৫ সদস্যের 
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা সিরাজগঞ্জে এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ ও বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস বনপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রুবেল হোসেনসহ পাঁচজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন মারা যান। অন্যজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় মাইক্রোবাসটি অন্য একটি যানবাহনকে ওভারটেক করছিল। ঠিক তখনই সামনে থেকে আসা ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮