Sobar Desh | সবার দেশ রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ২ আগস্ট ২০২৫

রাজবাড়ীতে বজ্রপাতে দুই প্রতিবেশীর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে দুই প্রতিবেশীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে বজ্রপাতে তামিম (১২) ও আনোয়ারা বেগম (৩০) নামের দুই প্রতিবেশীর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল মামুন খান রাতে ঘটনাটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মুষলধারে বৃষ্টির সময় কাচারীপাড়ার মাঠে ঘাস তুলছিলেন তামিম, আনোয়ারা বেগমসহ চারজন কৃষক। হঠাৎ বজ্রপাত হলে তামিম ও আনোয়ারা গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যরা দ্রুত তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত তামিম স্থানীয় আরিফের ছেলে এবং আনোয়ারা বেগম মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। তাদের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ