Sobar Desh | সবার দেশ মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৬, ১৭ মে ২০২৫

আপডেট: ০১:১৭, ১৭ মে ২০২৫

অন্তঃসত্ত্বা স্ত্রীসহ চার সন্তানের আহাজারি

মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু 

মেঘনায় বজ্রপাতে মাঝির মৃত্যু 
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলায় বজ্রপাতে মো. ওয়াব আলী (৪৫) নামে এক ট্রলারচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপ্রসাদের চর গ্রামের ছোট খালে এ ঘটনা ঘটে। নিহত ওয়াব আলী ওই গ্রামের মরহুম শব্দর আলীর ছেলে।

ওয়াব আলীর পরিবার সূত্রে জানা গেছে, রাতে তিনি যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে যান। যাত্রী নামিয়ে দিয়ে নিজের ট্রলার নিয়ে তিনি পুনরায় রামপ্রসাদের চরে ফিরে আসছিলেন। ঘাটে ট্রলার পার্ক করার মুহূর্তে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই পানিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আশপাশে থাকা জেলেরা তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অঅরও পড়ুন <<>> মেঘনায় ছোঁয়াচে স্ক্যাবিসের উদ্বেগজনক বিস্তার

হঠাৎ এ মৃত্যুর খবরে ওয়াব আলীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। এর মধ্যেই তাকে একমাত্র ভরসার মানুষটিকে হারাতে হলো। তার তিন ছেলে ও এক কন্যাসন্তান বাবার মৃত্যুতে নির্বাক।

এ বিষয়ে জানতে চাইলে মেঘনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এখনো কেউ আমাদের বিষয়টি জানায়নি। কেউ জানালে পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা