Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ৮ আগস্ট ২০২৫

বীরগঞ্জে খাদ্য অধিদফতরের ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ

বীরগঞ্জে খাদ্য অধিদফতরের ৫৩৩ বস্তা সরকারি চাল জব্দ
ছবি: সবার দেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারে গোয়েন্দা সংস্থার ভিত্তিতে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৫৩৩ বস্তা সরকারি ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে খাদ্য গুদাম কর্তৃপক্ষ এ যৌথ অভিযান পরিচালনা করে। 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্সে গিয়ে দেখি সেখানে সরকারি খাদ্য অধিদফতরের সিলযুক্ত ৫৩৩ বস্তা চাল প্যাকেটিং করা হচ্ছে । এরপর তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।

জানা গেছে, আনসার বাহিনীর নামে ডিও কাটা নিলয় ট্রেডার্স (টাঙ্গাইল) থেকে এসব চাল মোমো ট্রেডার্স বীরগঞ্জে নিয়ে আসে। সরকারিভাবে ওএমএস কার্যক্রমে ব্যবহারের কথা থাকলেও চালগুলো অবৈধভাবে মজুত করে বাজারে কালোবাজারি করার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা