Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৩, ২৭ জুলাই ২০২৫

৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ

দিনাজপুরে মাদক কারবারিকে গাছে বেঁধে মোটরসাইকেলে আগুন

দিনাজপুরে মাদক কারবারিকে গাছে বেঁধে মোটরসাইকেলে আগুন
ছবি: সবার দেশ

দিনাজপুরের কাহারোল উপজেলার ১৬ মাইল বাজার এলাকায় মাদকবিরোধী বিক্ষুব্ধ জনতা কুখ্যাত মাদক কারবারি মমিনুল ইসলামকে আটক করে গাছে বেঁধে রাখে এবং তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে জনতা, ফলে চার ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। স্থানীয়রা জানান, বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের মৃত আকবর আলীর ছেলে মমিনুল ইসলাম (৩৮) মোটরসাইকেলে করে ১৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করতে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলে জনতা। এ সময় তার সহযোগী সবুজ পালিয়ে যায়। সবুজের গ্রেপ্তারের দাবিতে উত্তেজনা চরমে পৌঁছে।

উত্তেজিত জনতা মমিনুলকে গাছে বেঁধে রাখে এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। এ সময় শত শত যানবাহন আটকা পড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অবরোধ তুলে নেয়া হয়।

কাহারোল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, শনিবার (২৬ জুলাই) সকালে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মমিনুলকে দিনাজপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক বিক্রির সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প