Sobar Desh | সবার দেশ ফজলে রাব্বি, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৯:১৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাগাতিপাড়ায় ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে চুরির সিন্ডিকেট, আটক ৪

বাগাতিপাড়ায় ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে চুরির সিন্ডিকেট, আটক ৪
ছবি: সবার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় কাঠের কারখানায় সংঘটিত চুরির ঘটনায় পুলিশের অভিযানে ভেঙে পড়ল এক গোপন চোরচক্র। উদ্ধার করা হয়েছে দেড় লাখ টাকার বেশি চুরি হওয়া মালামাল এবং এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মালঞ্চি বাজারের ‘সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক মোঃ ওমর ফারুকও রয়েছেন।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলা চত্বরে অবস্থিত ‘নীলা ডোর’ নামের একটি কাঠের কারখানায় তালা ভেঙে দরজা-জানালা তৈরির যন্ত্রপাতি ও বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হয়। ঘটনার তদন্তে নেমে ৩ সেপ্টেম্বর রাতেই মালঞ্চি বাজারের ‘সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টার’-এর একটি কক্ষ থেকে চুরি হওয়া মালামালের অংশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ অভিযানে নামলে ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোঃ ওমর ফারুক (৪০), কারখানার কর্মচারী মোঃ উজ্জল মিয়া (২৬), চন্দন শর্মা আকাশ (১৯) এবং গাড়িচালক মোঃ ইয়াকুব আলী (২৮)-কে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ডায়াগনস্টিক সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন ওমর ফারুক। চুরি, সুদের ব্যবসা এবং একাধিক অনিয়মের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। এ কারণে নিয়মবহির্ভূতভাবে পরিচালিত ‘সেইফ লাইফ ডায়াগনস্টিক সেন্টার’টি বন্ধ করে দেয়ার দাবি তুলেছেন এলাকাবাসী।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, চুরির ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব