Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ২৩ জুলাই ২০২৫

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮
ছবি: সংগৃহীত

নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ মোট আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জনই নারী।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্তবর্তী আইড়মারী এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মাইক্রোবাসচালক সাহাবুদ্দিন (৩৫) এবং যাত্রী ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬৫), সেলি বেগম (৬০), আঞ্জুমানয়ারা (৭৫), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫) ও সীমা খাতুন (৩৫)। সীমার বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে হলেও বাকি সাতজনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে আইড়মারী ব্রিজ এলাকায় একটি সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। দুর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গুরুদাসপুর, বড়াইগ্রাম ও বনপাড়া হাইওয়ে থানার পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং অধিকাংশই একই পরিবারের সদস্য। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

একই গ্রামের সাতজনের মৃত্যুতে কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার ও গ্রামবাসীর মধ্যে চলছে আহাজারি ও শোকের মাতম।

সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার