Sobar Desh | সবার দেশ ​​​​​​​নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ৪ সেপ্টেম্বর ২০২৫

হাতিয়ার ঘাটে শ্রমিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ

হাতিয়ার ঘাটে শ্রমিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
ছবি: সবার দেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে পণ্য উঠানো নামানোর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে মানববন্ধন করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চেয়ারম্যান ঘাটে বিআইডব্লিটিএ’র পল্টনের ওপর এ মানববন্ধন করা হয়।

এ সময় শ্রমিকরা অভিযোগ করেন, চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌপথে চলাচলকারী এস.টি সৈবাল সি-ট্রাকের মাস্টার (চালক) আফজাল হোসেন সব সময় পল্টনের সাথে সি-ট্রাক রাখেন। এতে পণ্যবাহী নৌকাগুলোতে পণ্য উঠানোর সময় এবং নামানোর সময় শ্রমিকদের অনেক অসুবিধা হয়। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে।

শ্রমিকদের দাবি, যাত্রী উঠানোর সময় এবং নামারনোর সময় ছাড়া সি-ট্রাক পল্টন থেকে দূরে নোঙর করে রাখলে কারও কোন সমস্যা হয় না। বিষয়টি সি-ট্রাকের চালক আফজাল হোসেনকে বুঝিয়ে বলা হলেও তিনি অলস সময়ে টি-ট্রাক পল্টনের বাইরে রাখতে রাজি নন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শ্রমিকরা বলেন, সি-ট্রাক পল্টনে এসে যাত্রী নামিয়ে দিয়ে ফাঁকে গিয়ে থাকতে পারে। আবার যাওয়ার সময় পণ্টনে এসে যাত্রী উঠাতে পারে। সি-ট্রাকের প্রতি আমাদের কোন ক্ষোভ নাই। আমরা শুধু আফজাল মাস্টার যে অনিয়মগুলা করে এটার জন্য আমরা প্রতিকার চাই। আমাদের দাবি হলে পল্টনটা খালি রাখা। তাহলে আমরা মাল লোড আনলোড করতে কোন প্রতিবন্ধকতায় পড়তে হয় না।

পরে একই অভিযোগে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান ঘাটের ইজারাদার আমিনুল ইসলাম মতিন। তিনি বলেন, সি-ট্রাক এখানে আসবে যাত্রী নামাবে, যাত্রী উঠোবে। অলস সময়ে নদীতে নোঙর করে থাকবে এটাই রাখা নিয়ম। এ নিয়মটা বাস্তবায়ের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের সাথে সি-ট্রাকের কোন দ্বন্দ্ব নাই। ব্যক্তি আফজাল মাস্টারের সাথে দ্বন্দ্ব। সে সত্য মিথ্যার আশ্রয় নিয়ে প্রতিনিয়িত আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে প্রেপাগান্ডা করতেছে। আমরা ন্যায়সঙ্গত দাবি জানাচ্ছি।

অভিযোগ অস্বীকার করে আফজাল হোসেন জানান, নদীতে সি-ট্রাক নোঙর করা অনিরাপদ তাই ঘাটে পল্টনের সাথে রাখেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গণমাধ্যমে ‘হামের টিকা’ বিষয়ক ভুল তথ্য
ইরানের হামলায় নাজেহাল ইসরায়েল, বাড়ছে দেশত্যাগ
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ইস্টার সানডে
৩ মে থেকে সারা দেশে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ
যশোরে ২৪ বোতল পেট্রোলসহ যুবক আটক
ট্রাম্পকে ‘জাহান্নামের দরজা’ খুলে দেয়ার হুঁশিয়ারি ইরানের
হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু
ইরানে নিখোঁজ ক্রু উদ্ধার, এখনও ঝুঁকিতে উদ্ধারকারী দল
১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির অনুমোদন
হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ইরানে অভিযানে অস্বীকৃতি মার্কিন বাহিনীর, ১২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত
জ্বালানি সংকটে নতুন অফিস সূচির প্রজ্ঞাপন জারি
হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
তেল নিতে আঙুলে কালি: তারাগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ
ইরানে ’ভয়াবহ ও বিপজ্জনক’ পরিস্থিতিতে মার্কিন উদ্ধারকারী দল
বেনাপোল শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল
সংস্কার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির
বাগাতিপাড়ায় খড় পোড়ানোর আগুনে ১৫ বিঘা গম পুড়ে ছাই