Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৩, ৫ এপ্রিল ২০২৬

ভোগান্তিতে যাত্রীরা

বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ

বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাককর্মীরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার পর মহাখালী ও নাবিস্কো এলাকার মাঝামাঝি অংশে নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ পোশাককর্মী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন।

অবরোধের কারণে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী-তেজগাঁওগামী উভয় দিকের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচলের নির্দেশনা দেয়া হয়। এছাড়া মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওমুখী যান চলাচল চালু রাখা হয়।

একই সঙ্গে কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার বা গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলমুখী বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়া হয়। বিপরীত দিক থেকেও একইভাবে যান চলাচল পরিচালিত হয়।

প্রায় এক ঘণ্টা পর বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার