Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৫, ৩ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:৪৬, ৩ এপ্রিল ২০২৬

সরকারের কৃচ্ছ্রসাধনের একগুচ্ছ সিদ্ধান্ত

জ্বালানি সংকটে ব্যাংক ৯টা–৩টা, বন্ধ ৪টায়

জ্বালানি সংকটে ব্যাংক ৯টা–৩টা, বন্ধ ৪টায়
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট মোকাবিলা ও সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকিং কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে রাত ১২টার দিকে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানির ওপর চাপ কমানো এবং সামগ্রিক ব্যয় নিয়ন্ত্রণে আনতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সব অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, যাতে কর্মঘণ্টা সমন্বয়ের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার কমানো যায়।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ যেহেতু প্রায় ৮০ শতাংশ জ্বালানি আমদানিনির্ভর, তাই আন্তর্জাতিক বাজারের প্রভাব সরাসরি দেশের ওপর পড়ছে।

এ পরিস্থিতি মোকাবিলায় সরকার একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে—সরকারি নতুন যানবাহন, জলযান ও আকাশযান ক্রয় স্থগিত, কম্পিউটার সামগ্রী কেনা বন্ধ, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো এবং সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখা।

আরও পড়ুন <<>> অফিস ৯টা–৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়

এছাড়া সভা-সেমিনার ব্যয় ৫০ শতাংশ কমানো, জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ হ্রাস এবং অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অন্যদিকে, দেশের সব দোকানপাট, মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে হাসপাতাল, ফার্মেসি, হোটেল ও কাঁচাবাজারসহ জরুরি সেবাগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়, যা রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে।

সরকার জানিয়েছে, এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে এবং বাস্তবায়ন তদারকি জোরদার করা হবে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও পদক্ষেপ নেয়া হতে পারে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা