Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:২৮, ২ এপ্রিল ২০২৬

সংসদে  বিরল ঘটনা, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ

সংসদে  বিরল ঘটনা, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ইতিহাসে বিরল এক নজির স্থাপিত হয়েছে। স্বাধীনতার পর দীর্ঘ ৫৩ বছরে এ প্রথমবারের মতো সরকারি দলের কোনও সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এ প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ প্রস্তাবটি গ্রহণ করে আলোচনার জন্য দিনক্ষণ নির্ধারণ করেন।

প্রস্তাব উত্থাপনকালে জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জুলাই-আগস্ট বিপ্লবের ফসল এ ‘জুলাই জাতীয় সনদ’। যে ‘জুলাই জাতীয় সনদ’ প্রণীত হয়েছে, তা দেশের ভবিষ্যৎ পথনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ। তিনি কার্যপ্রণালি বিধির ৬২ ধারা অনুযায়ী এ মুলতবি প্রস্তাব উত্থাপন করেন।

তিনি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ একটি রাজনৈতিক সমঝোতার দলিল, যেখানে সংবিধান সংশোধনসহ বিভিন্ন আইন প্রণয়ন ও সংস্কারের সুস্পষ্ট প্রস্তাব রয়েছে। এ সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে সংসদের চলমান কার্যক্রম স্থগিত রেখে বিস্তারিত আলোচনা জরুরি।

প্রস্তাবটি গ্রহণ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং কার্যপ্রণালি বিধির ৬৫(২) ধারা অনুযায়ী তা আলোচনার জন্য অনুমোদন দেয়া হয়েছে। সংসদের কার্যসূচি বিবেচনায় আগামী ৫ এপ্রিল রোববার দিনের শেষ কার্যক্রম হিসেবে এ বিষয়ে সর্বোচ্চ দুই ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

স্পিকার আরও বলেন, দেশের সংসদীয় ইতিহাসে এ প্রথম ট্রেজারি বেঞ্চ বা সরকারি দলের কোনও সদস্য মুলতবি প্রস্তাব এনেছেন, যা একটি নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ প্রস্তাবের ওপর আসন্ন আলোচনা দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইকুয়েডরকে উড়িয়ে ৮ বছর পর শেষ ষোলোয় মেক্সিকো
হলি আর্টিজান হামলার ১০ বছর: কারাগারে ছয় আসামি
পুলিশের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা অবসরে
আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে নরওয়ে, সঙ্গী পেলো ব্রাজিলকে
জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পকে আটকালো সুপ্রিম কোর্ট
সংসদে এমপিদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ দর্শানোর নির্দেশ
ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়: এনসিপি
অনলাইন বেটিংয়ে ৭ বছরের জেল, ৫ কোটি টাকা জরিমানা
এখন কি ওনাকে ঋণখেলাপি বলতে পারবো মাননীয় স্পিকার?-আসলাম চৌধুরীকে প্রসঙ্গে সংসদে জামায়াত এমপির প্রশ্ন
ইনুর রায়ে ক্ষুব্ধ প্রসিকিউশন, অসন্তুষ্ট আসামিপক্ষও
রোমাঞ্চকর টাইব্রেকারে ডাচদের বিদায়, শেষ ষোলোয় মরক্কো
টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে জার্মানিকে বিদায়, শেষ ষোলোতে প্যারাগুয়ে
বাজেট অধিবেশন শেষে প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়
শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
বিশ্বমানের শিক্ষায় প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা, ক্যাম্পাস নয়
৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি এনসিপির
সাবেক আওয়ামী এমপির স্ত্রী মৌসুমি কারাগারে