Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৫, ৮ জানুয়ারি ২০২৫

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির ও গ্রামবাসির বাধা

ফের পিছু হটল অসহায় বিএসএফ

ফের পিছু হটল অসহায় বিএসএফ
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্ত পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিএসএফ এই চেষ্টা চালালেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বাধায় তারা পিছু হটে। 

এই ঘটনায় সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেও, সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল বলে জানিয়েছেন বিজিবির নওগাঁ-১৪ পত্মীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, ওই এলাকার প্রায় ৬০০ গজ জায়গায় দুই দেশের কোন বেড়া ছিল না। বিএসএফ সীমান্ত পিলার থেকে ১৫০ গজের মধ্যে বেড়া স্থাপন করতে চেয়েছিল, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাই বিষয়টি নজরে এলে বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বাধা দেয়া হয়। এরপর কাজ বন্ধ রেখে পিছু হটে বিএসএফ।

এ ঘটনার পর বিজিবি বিএসএফকে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক না ফলপ্রসূ হলে, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আবারো পতাকা বৈঠক ডাকা হবে। বিজিবি সীমান্তে এ ধরনের অপতৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন