Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪০, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৪৫, ৪ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে দেশের ব্যস্ততম মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে তীব্র যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

সকাল ১১টার দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর পৌনে ১২টার দিকে সড়কে বসে পড়লে শুরু হয় পূর্ণ অবরোধ। এতে শত শত কর্মকর্তা অংশ নেন।

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪০০ কর্মকর্তা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন। একইসঙ্গে আরও ৪ থেকে ৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। ফলে তারা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে শনিবার সকালেই মানববন্ধন ও মহাসড়ক অবরোধের মাধ্যমে আন্দোলন শুরু করেন তারা।

অবরোধের কারণে চট্টগ্রামমুখী ও ঢাকামুখী যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী