Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ১৫:২৭, ১৪ মার্চ ২০২৬

ঈদে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল

কাউন্টারে ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার

কাউন্টারে ভাড়ার চার্ট টাঙিয়ে রাখতে হবে: ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরকে সামনে রেখে গণপরিবহণে শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেছেন, ঈদের সময় বাস কাউন্টারগুলোতে ভাড়ার নির্ধারিত চার্ট টাঙিয়ে রাখতে হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গণপরিবহণ চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। ডিবি, সোয়াত এবং ট্রাফিক পুলিশের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন, যাতে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন হয়।

তিনি আরও বলেন, সড়কে কোনও লক্কড়-ঝক্কড় বা অনুপযুক্ত বাস চলতে দেয়া হবে না। এ ধরনের যানবাহন রাস্তায় নামলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে ঈদের সময় ট্রাক ও লরির চলাচলও বন্ধ রাখা হবে বলে জানান ডিএমপি কমিশনার। একই সঙ্গে যাত্রীদের সঙ্গে কোনও ধরনের হয়রানি বা দুর্ব্যবহার না করার জন্য চালক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে সে বাসের রুট পারমিটও বাতিল করা হতে পারে।

এ সময় বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদে যাত্রীদের ভোগান্তি কমাতে বাস মালিক ও শ্রমিকরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সবাই একসঙ্গে উদ্যোগ নিচ্ছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!
হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ