Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ০১:৩৬, ১৪ মার্চ ২০২৬

ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ছয় ক্রুর সবাই নিহত

ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত, ছয় ক্রুর সবাই নিহত
ছবি: সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একটি সামরিক জ্বালানিবাহী উড়োজাহাজের সব ক্রু সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুর্ঘটনার শিকার হওয়া কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং বা জ্বালানিবাহী উড়োজাহাজটিতে মোট ছয়জন ক্রু সদস্য ছিলেন। উদ্ধার অভিযান শেষে তাদের সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে প্রাথমিক তথ্যে মার্কিন সামরিক বাহিনী চারজন ক্রু সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলো। পরে নিখোঁজ থাকা বাকি সদস্যদের সন্ধানে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত তাদেরও লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরাকের পশ্চিমাঞ্চলে ভেঙে পড়া বিমানটির ছয়জন ক্রু সদস্যের কেউই বেঁচে নেই। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তাদের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি মার্কিন সামরিক কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ সামরিক পরিস্থিতির মধ্যে এ দুর্ঘটনা মার্কিন বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের