Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৩, ১৯ মার্চ ২০২৬

বিএনপির ৩৫ নারী আসনে ৫০০ প্রার্থীর দৌড়ঝাঁপ

বিএনপির ৩৫ নারী আসনে ৫০০ প্রার্থীর দৌড়ঝাঁপ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে শুরু হয়েছে ব্যাপক তদবির ও দৌড়ঝাঁপ। দলটির সংরক্ষিত ৩৫টি নারী আসনের বিপরীতে ইতোমধ্যে ৫০০-এর বেশি আবেদন জমা পড়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, দেশের প্রায় প্রতিটি জেলা থেকেই এসব আবেদন এসেছে। নির্ধারিত কোনও ফরম না থাকায় প্রার্থীরা সাদা কাগজে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সেখানে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ, আন্দোলন-সংগ্রামের ভূমিকা এবং মিছিল-মিটিংয়ের ছবিও সংযুক্ত করা হয়েছে। এসব আবেদন পাঠানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, ১৬ মার্চ পর্যন্ত আবেদন নেয়া হয়েছে এবং অল্প সময়েই রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। এখন এসব আবেদন দলীয় হাইকমান্ড যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

প্রার্থীরা শুধু আবেদনেই সীমাবদ্ধ থাকছেন না, সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় প্রচারণা চালাচ্ছেন। একাধিক পেইজ খুলে নিজেদের পক্ষে জনমত তৈরি, পেইড প্রচারণা এবং দলীয় কর্মসূচির ছবি ছড়িয়ে দিচ্ছেন তারা। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেও মনোনয়ন নিশ্চিতের চেষ্টা করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকার গঠনের পর থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। এ ক্ষেত্রে মহিলা দল ও সাবেক ছাত্রদল নেত্রীরা এগিয়ে রয়েছেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত হতে ঈদের পর পর্যন্ত সময় লাগতে পারে।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে বিএনপি ৩৫টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১টি আসন পাবে। বাকি ৩টি আসন ছোট দল ও স্বতন্ত্রদের মধ্যে বণ্টন হবে।

আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। ফলে মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া শেষ করতে এখনও সময় থাকলেও দলীয় অভ্যন্তরে আলোচনা ও প্রতিযোগিতা ইতোমধ্যে তুঙ্গে পৌঁছেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল