Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৭, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:০০, ৪ অক্টোবর ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ তুলে নিয়েছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি করা কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (৪ অক্টোবর) দুপুর একটার দিকে আন্দোলনকারীরা সড়ক ছাড়ার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা দাবি করেছেন, ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (এসসিএ) পরীক্ষার বয়কটের কারণে চট্টগ্রামের পাঁচ হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত ও ওএসডি হয়েছেন। তারা অবিলম্বে পুনর্বহালসহ ৬ দফা দাবি আদায়ের জন্য চব্বিশ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।

এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে ব্যাংকের শতাধিক কর্মী ও তাদের পরিবারের সদস্যরা ফৌজদারহাট এলাকায় অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা সাধারণ চলাচলে ভোগান্তি তৈরি করে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী