Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ২৫ আগস্ট ২০২৫

যশোরে একশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ উপজেলা প্রশাসনের

যশোরে একশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ উপজেলা প্রশাসনের
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলায় বন্যায় পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত ১০০শ' টি পরিবারের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। এবং পানিবন্দী মানুষকে আশ্রয়,স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।

২৫ শে আগস্ট সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা ৯নং উলাশী ইউনিয়ন পরিষদের  এর ৬নং ওয়ার্ডের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে বন্যায় কবলিত ৫০ টি পরিবার ও অন্যান্য ইউনিয়নে ৫০ টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। 

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান জানান, এলাকার মানুষ প্রতিবছরই ভারতীয় উজানের পানির ঢলে দুর্ভোগ পোহাচ্ছে। এ সমস্যা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাউদখালী রুদ্রপুর সুইচগেট ও বাঁধ নির্মাণের  ব্যবস্থা করা হবে। এই সুইচগেট বাধ নির্মাণ করা হলে,আর এ বন্যার সমস্যা হবে না। 

তিনি আরও বলেন, 

উপজেলার পক্ষ থেকে আপাতত ১৬ টন চাল বরাদ্দ করা হয়েছে তার মধ্যে ৬ টন চাল দেয়া হয়েছে, আর আগামীকাল ১০ টন চাল বিতরণ করা হবে। আজ বন্যায় কবলিত অসহায় মানুষের আশ্রয় কেন্দ্রে ১০০শ' পরিবারের মাঝে শুকনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, চিনি, তেল, লবণ, মশলা সহ আরও অন্যান্য খাদ্য সমগ্র। তবে পর্যায়ক্রমে আরও ত্রাণ সামগ্রী দেয়া হবে। যাতে করে কোন বন্যায় কবলিত অসহায় পরিবার এই ত্রাণ থেকে বঞ্চিত না হয়। 

এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা ৯নং উলাশী ইউনিয়ন পরিষদের এর প্রশাসক মোঃ রাশেদুজ্জামান রাসেদ,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব