Sobar Desh | সবার দেশ বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ০২:৫১, ৬ অক্টোবর ২০২৫

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

যশোরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 
ছবি: সবার দেশ

যশোরে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে সাজ্জাদ হোসেন (২৮) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) বিকেলে ৪ টার দিকে শহরের শাহ্ আব্দুল করীম সড়কের রুপকথা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়ি গ্রামের আজগর আলীর ছেলে। 

অন্য শ্রমিকরা জানিয়েছেন, একসেনচিউর নীলাচল টাওয়ারের নির্মাণাধীন ১০ তলা ভবনে সুরক্ষাসামগ্রী ছাড়াই কাজ করছিলেন রড মিস্ত্রি সাজ্জাদ। ঘটনার সময় তিনি ক্রেনে করে নির্মাণ সামগ্রী তুলছিলেন। এসময় পাশের বৈদ্যুতিক তাকে ক্রেনের আঘাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ নিচে পড়ে যান। মাথা ও বুকে প্রচন্ড আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

নিহত সাজ্জাদের ছোট ভাই নয়ন হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বহুতল এ ভবনে সুরক্ষাসামগ্রী ছাড়াই শ্রমিকদের কাজ করানো হচ্ছিলো। ভবনের মালিক পক্ষের অবহেলার কারণে দুর্ঘটনায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে। 

এই বিষয়ে 'একসেনচিউর নীলাচল টাওয়ারের ম্যানেজার মাহবুব হাসান জানান, ভবন থেকে রড মিস্ত্রি সাজ্জাদের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক। সব ধরণের সুরক্ষা সামগ্রী (হেলমেট, সেফটি বেল্ট, গ্লাভস, বুট) থাকা স্বত্তেও শ্রমিকরা ব্যবহার করেন না। ব্যবহার করার জন্য বললেও আমলে নেন না। নিহত সাজ্জাদের পরিবারকে সাধ্যমত সহায়তা করা হবে। 

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত রড মিস্ত্রি সাজ্জাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী