Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৫, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ০২:৫৭, ৮ অক্টোবর ২০২৫

ফেরত পাঠানো হলো ক্যাম্পে

কঠোর নজরদারিতে বিজিবি আটক করলো ১৭১ রোহিঙ্গা

কঠোর নজরদারিতে বিজিবি আটক করলো ১৭১ রোহিঙ্গা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবাধ চলাচল রোধে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ৭ ঘণ্টার বিশেষ অভিযানে অস্থায়ী চেকপোস্টে ১৭১ রোহিঙ্গাকে আটক করা হয় এবং পরে তাদের স্ব-স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবির মতে, সম্প্রতি উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা সরকার নির্ধারিত সীমা অতিক্রম করে আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলো। এতে স্থানীয় সামাজিক ও নিরাপত্তা পরিস্থিতিতে ঝুঁকি তৈরি হচ্ছে। অনেক রোহিঙ্গা যানবাহনের চালক, রাজমিস্ত্রি, জেলে বা কাঁচামালের ব্যবসায়ী পরিচয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযানে ২ বিজিবির সদস্যরা টেকনাফ থেকে কক্সবাজারগামী ২০টি সিএনজি, ১৭টি মাহিন্দ্রা ও ২৫টি অটোরিকশা তল্লাশি করে মোট ১৭১ জনকে শনাক্ত করেন। আটককৃতদের মধ্যে ৮৮ জন পুরুষ, ৫০ জন নারী ও ৩৩ জন শিশু রয়েছে। তাদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় মুচলেকা গ্রহণের পর সংশ্লিষ্ট ক্যাম্প প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অননুমোদিত চলাচল রোধে বিজিবি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানিয়েছে, ক্যাম্পভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বিঘ্নিত না হয় সেজন্য নিয়মিত অভিযান চালানো হবে এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য