Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ১৬ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত কয়েকজন

টাঙ্গাইলে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪, আহত কয়েকজন
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্রা ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত কয়েকজন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পাহাড়ি বনাঞ্চলের টাঙ্গাইল–ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাহিন্দ্রার চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শিমুল মিয়া বলেন, অতিরিক্ত গতিতে চলা মাহিন্দ্রাটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এরপর ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চারজনের মৃত্যু হয়।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিমল চন্দ্র পাইন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতি ও পাহাড়ি সড়কে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের