Sobar Desh | সবার দেশ নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৩, ১৯ অক্টোবর ২০২৫

পত্নীতলায় ৭০ লাখ টাকা চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দেয়ার অভিযোগ

পত্নীতলায় ৭০ লাখ টাকা চাঁদা না পেয়ে মার্কেট বন্ধ করে দেয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসষ্ট্যান্ডে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মার্কেট মালিকের কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না পাওয়ায় টিনের বেড়া দিয়ে মার্কেটে যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে আব্দুল্লাহ আল মাসুম (৩৫) নামক এক যুবকের বিরুদ্ধে। 

এ ঘটনায় তাসলিমা জান্নাত নামে এক নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তাসলিমা জান্নাত কর্ত্তৃক থানায় প্রদত্ত অভিযোগ থেকে জানা গেছে, নজিপুর বাসষ্ট্যান্ড ধামইরহাট রোডে রহমান মার্কেট নামে তাদের একটি মার্কেট আছে, যার নির্মাণ কাজ চলমান রয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে নজিপুর পৌরসভার হরিরামপুর উত্তর এলাকার মৃত লোকমান হাকিম ছেলে আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ৪/৫জন অজ্ঞাতনামা বিবাদীগণ হাতে লাঠিসোটা এবং টিন নিয়ে মার্কেটের সামনের গলিতে টিন দিয়ে ঘিরতে থাকে। এ সময় অভিযোগকারী তাসলিমা লোকমারফত খবর পেয়ে তৎক্ষনাৎ মার্কেটে গিয়ে বিবাদীগণকে টিন দিয়ে ঘেরার কারণ জিজ্ঞাসা করলে বিবাদীগণ তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তর্কাতর্কি শুরু করে। 

তর্কাতর্কির এক পর্যায়ে ১ নং বিবাদী তাসলিমাকে বলেন এ মার্কেট চালু করতে হলে তাকে ৭০ লাখ টাকা চাঁদা দিতে হবে। তিনি চাঁদার টাকা দিতে রাজী না হলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে,

চাঁদা না দিয়ে এ বিষয়ে যে কথা বলতে আসবে আমরা তাকে মারপিট করিয়া হাত-পা ভাঙ্গিয়া দিবো।

এমন ভয়-ভীতি দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেয় উপস্থিত মার্কেটের মালিককে। টিন দিয়ে মার্কেটের চলাচলের পথ বন্ধ করে দেয়ায় দোকানদারদের চলাচলের অসুবিধা হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্তা গ্রহণের করার জন্য অভিযোগকারী থানা কর্ত্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মাসুম এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগকারীর কাছ থেকে তিনি ঘর ভাড়ার সিকিউরিটিসহ অন্যান্য পাওনা বাবদ ৭৫ লাখ টাকা পান। এ বিষয়টি তার পরিবারের সকলেই অবগত আছে। এটা অনেকেই জানেন এবং তার কাছে ডকুমেন্ট রয়েছে। ইতিপূর্বে টাকা আদায়ের জন্য তিনি থাকায় অভিযোগ দিয়েছিলেন বলেও জানান।পত্নীতলা থানা অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ প্রাপ্তীর কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড