Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩২, ১৭ অক্টোবর ২০২৫

নওগাঁয় শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 

নওগাঁয় শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি 
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাটে এমপিওভুক্ত শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। 

সারাদেশব্যাপী এ কর্মসুচির অংশ হিসেবে ধামইরহাট শিক্ষক সমিতির উদোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক - কর্মচারীরা ৩ দফা দাবি বাস্তবায়ন ও আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ১ ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ) সকাল ১১ টায় মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজিত উপজেলার এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী মাধ্যমিক শিক্ষক সমিতির অফিস চত্বর সমাবেত হয়ে একটি র‌্যালি বের করে উপজেলার গেটের সামনে শেষ করেন। র‌্যালিশেষে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব মুকুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান, অধ্যক্ষ ইলিয়াস আলম, প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, অধ্যক্ষ মাওলানা আবুবক্কর, অধ্যক্ষ আব্দুস সোবাহান,সশি তরিকুল ইসলাম, সশি আব্দুর রউফ প্রমুখ। বক্তৃতারা তাদের  ৩ দফা দাবি অনতিবিলম্বে আদায়ের লক্ষ্যে ২০ শতাংস হারে বাড়ি ভাডা ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ৭৫ শতাংস হারে উৎসব ভাতা প্রদানের আহবান জানান। এ সময় বক্তারা বলেন শিক্ষকদের নায্য আন্দোলনে জল কামান, লাঠিচার্জ দিয়ে দমন করা যাবে না। যৌক্তিক দাবি মেনে না নিলে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করা হবে। 

তারা আরও বলেন একদিকে সরকার শিক্ষার মান উন্নয়নের কথা বলে অন্যদিকে এমপি ভুক্ত শিক্ষকদের বেতন - ভাতার সংকটে মানবেতর জীবন - যাপন করছে। কেন্দ্রীয় ঘোসিত শিক্ষকদের দাবি আদায়ের লক্ষ্যে যে কোন কর্মসূচি ধামইরহাট উপজেলার শিক্ষকবৃন্দ পালন করবেন। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য