Sobar Desh | সবার দেশ মোঃ নুরুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:১৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১

নওগাঁ সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ১
ছবি: সবার দেশ

নওগাঁর ধামইরহাট সীমান্তে পত্নীতলা (১৪ বিজিবি) অভিযান চালিয়ে  বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জন আটক করেছে। 

২৯ সেপ্টেম্বর সোমবার  ভোর ৪ ঘটিকায় পত্নীতলা ব্যাটলিয়ন ১৪ বিজিবি বস্তাবর বিওপির টহলরত কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার  ২৬৩/৩ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুলফৎপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১ জন চোরাকারবারিকে আটক করে। 

আটককৃত নওগাঁ জেলার মহাদেব পুর থানার ইশ্বরলক্ষীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ উজ্জ্বল হোসেন (২১)। 

আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক উদ্ধার কৃত মালামাল পুলিশের নিকট হস্তান্তর করে। 

পত্নীতলা ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইকবাল হোসেন জানান, নওগাঁ - জয়পুরহাট সীমান্ত দিয়ে গরু,মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড