Sobar Desh | সবার দেশ হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০০:১০, ২৭ অক্টোবর ২০২৫

রানীশংকৈলে শ্মশানঘাট দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রানীশংকৈলে শ্মশানঘাট দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ছবি: সবার দেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন বারঘড়িয়া হাতিয়া সার্বজনীন শ্মশানঘাটের উপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন বারঘড়িয়া, দক্ষিণ নায়ানপুর, সুন্দরপুর ও উত্তরগাঁও এলাকার সনাতন ধর্মাবলম্বী গ্রামবাসীরা।

বক্তারা অভিযোগ করেন, শ্মশানঘাটের জমি দখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি দোকানপাট নির্মাণ করেছেন। এতে ধর্মীয় আচার পালনে বিঘ্ন ঘটছে এবং শ্মশান ঘাটের পবিত্রতা নষ্ট হচ্ছে। তারা দ্রুত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শ্মশান ঘাটের জমি রক্ষার দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত