Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮, ২১ নভেম্বর ২০২৫

ঢাকায় রেলিং ধসে, নরসিংদীতে সানশেড ও মাটির ঘর চাপা

ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৬, আহত শতাধিক 

ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৬, আহত শতাধিক 
ছবি: সংগৃহীত

রাজধানীসহ সারাদেশে শুক্রবার (২১ নভেম্বর) অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত দুই শিশুসহ ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠা, দেওয়ালে ফাটল ও ধসের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্র।

ভূমিকম্পের প্রভাব রাজধানী ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে। এমনকি প্রতিবেশী ভারতেও কম্পন টের পাওয়া যায় বলে এনডিটিভি জানিয়েছে।

ঢাকায় পাঁচতলা ভবনের রেলিং ভেঙে ৩ জন নিহত

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। বংশাল থানার ওসি জানান, সকাল সোয়া ১১টার দিকে ঘটনাটি ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেলিং ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে পথচারীরা রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছড়িয়ে পড়েন। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঢাকার বিভিন্ন স্থানে ভবন দুলে ওঠা ও দেয়ালে ফাটলের খবর পাওয়া গেছে। আতঙ্কে অনেকেই বাসা থেকে বেরিয়ে আসেন।

নারায়ণগঞ্জে টিনশেড বাড়ির দেওয়াল ধসে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক বছর বয়সি শিশু নিহত হয়। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন আহত হন।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, ভূমিকম্প শুরু হলে কুলসুম বেগম মেয়েকে নিয়ে রাস্তায় ছিলেন। ঠিক ওই সময় পাশের টিনশেড বাড়িটির দেয়াল ধসে তাদের ওপর পড়ে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

নরসিংদীতে সানশেড ভেঙে ২ জনের মৃত্যু

নরসিংদী সদর উপজেলার গাবতলি এলাকায় বাড়ির সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু এবং ৭৫ বছর বয়সি আরেকজন নিহত হন। শিশুটির বাবা দেলোয়ার হোসেন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

ওমরের চাচা জানান, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। পরিবারটির দুই শিশুকন্যা আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ওসি ফারুক জানান, গুরুতর আহত বাবা-ছেলেকে ঢামেকে আনা হলে ওমরকে মৃত ঘোষণা করা হয়। বাবা সংকটাপন্ন অবস্থায় ভর্তি আছেন।

মাটির ঘর ধসে ৭৫ বছর বয়সি বৃদ্ধের মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে ভূমিকম্পে একটি মাটির ঘরের দেওয়াল ধসে ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ নিহত হন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিচয় নিশ্চিত করে।

সারাদেশে ভূমিকম্পের ক্ষতির পূর্ণচিত্র এখনও জানা যায়নি। উদ্ধারকর্মী, পুলিশ ও স্থানীয় প্রশাসন বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যালোচনা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী