Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৩, ১৪ জানুয়ারি ২০২৫

মেঘনায় দেড় দশকেও সংস্কার হয়নি তুলাতুলী-বটতলা রাস্তা

মেঘনায় দেড় দশকেও সংস্কার হয়নি তুলাতুলী-বটতলা রাস্তা
ছবি: সবার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতুলী ঈদগাঁ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে বকসিকান্দা গ্রামের উত্তর পাশ হয়ে বৈদ্যনাথপুরের বটতলা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তাটি দীর্ঘ দেড় দশক ধরে অবহেলিত। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করলেও এর কোনো উন্নয়ন হয়নি। ঝড়বৃষ্টি বা বর্ষায় কাদা ও শুষ্ক মৌসুমে ধুলায় ভরা এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।

তুলাতুলী গ্রামের বাসিন্দা ডিপ্টি মিয়া তার অসহায়ত্বের কথা জানিয়ে বলেন, এ রাস্তা দিয়ে চলাচল করা আমাদের জন্য দুঃস্বপ্নের মতো। বছরের পর বছর এভাবেই পড়ে আছে, দেখার কেউ নেই। আমরা যদি একটু সহযোগিতা পাই তাহলে আমাদের অনেক উপকার হবে। আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, আমাদের এ কষ্ট থেকে মুক্তি দিন।

বকসিকান্দা গ্রামের বাসিন্দা শাকিল আহম্মেদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ রাস্তার দুরবস্থার কারণে চরম কষ্টে আছি। রাস্তার এমন অবস্থায় অটোরিকশা ব্যবহার করাও দুঃসাধ্য হয়ে পড়েছে। একদিন অটোরিকশায় বাজারে গেলে দুই দিন বিছানায় পড়ে থাকতে হয়। অনেক নেতা এসেছেন, গেছেন কিন্তু কেউ-ই এ রাস্তার সমস্যার সমাধানে উদ্যোগ নেননি। রাস্তা দিয়ে রোগী নিয়ে হাসপাতালে যেতে হলে কাঁধে করে নিতে হবে কিংবা হেলিকপ্টারে। তাছাড়া আমাদের আর উপায় নেই।

প্রায় ১৫ বছর ধরে অবহেলিত এ রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তাদের একটাই চাওয়া-যত দ্রুত সম্ভব এ রাস্তাটির উন্নয়নকাজ সম্পন্ন হোক, যাতে মানুষের দুর্ভোগ দূর হয়। এলজিইডি কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এ সমস্যার সমাধানে আশার আলো দেখাতে পারে বলে দাবী এলাকাবাসীর।

এ বিষয়ে মেঘনা উপজেলার প্রকৌশলী মোসাঃ সাবরীন মাহফুজ বলেন, তুলাতুলীর ঈদগাঁ সংলগ্ন তিন রাস্তার মোড় থেকে বকসিকান্দা গ্রাম হয়ে বৈদ্যনাথপুরের বটতলা বাজার পর্যন্ত রাস্তাটি ‘বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো’ শীর্ষক প্রকল্পের আসন্ন চতুর্থ পর্যায়ের ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে দ্রুত প্রাক্কলন পাঠিয়ে কাজ শুরু করার উদ্যোগ নেয়া হবে।

মো. ইব্রাহীম খলিল মোল্লা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা