Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৯, ১১ ডিসেম্বর ২০২৫

প্রেমিকের হুমকির পর বাড়ির উঠানে মিললো প্রেমিকার লাশ

প্রেমিকের হুমকির পর বাড়ির উঠানে মিললো প্রেমিকার লাশ
ছবি: সবার দেশ

যশোরে হত্যার হুমকির দুইদিন পর প্রেমিকের বাড়ির উঠানের আম গাছ থেকে কিশোরী নাদিরা খাতুনের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্ত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে সম্পন্ন হয়েছে। নিহত নাদিরা রামকৃষ্ণপুর গ্রামের কুয়েত প্রবাসী মকতুল হোসেনের একমাত্র মেয়ে ও ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নাদিরার মা বলেছেন, নাজমুল আমার একমাত্র মেয়েকে বাঁচতে দিলো না। নাজমুলের পরিবারের লোকজন মিলে নাদিরাকে হত্যা করেছে। ঘটনা ভিন্নখাতে নিতে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।

নাদিরার মা শিল্পী বেগম জানান, গত ২ বছর ধরে আমার মেয়ে নাদিরার সাথে প্রেমের সম্পর্ক রামকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাজমুলের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাজমুল শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। ওই দৃশ্য গোপনে ক্যামেরা ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরালের হুমকি দিয়ে মোটা অংকের টাকাও আদায় করা হয়। গত মাসে নাজমুল বিয়ের প্রলোভন দেখিয়ে নাদিরাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে কয়েকদিন রেখে বাড়িতে পাঠিয়ে দেয়। নাজমুল প্রেমের নামে আমার একমাত্র মেয়ের সাথে প্রতারণা করেছে। দেহভোগ ও আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। দুইদিন আগেও নাজমুলের চাচাতো ভাই মিরাজুল আমার মেয়েকে হত্যার হুমকি দেয়। হুমকির দুই দিন পর তাদের বাড়ির ওঠানের আমগাছে আমার মেয়ের ঝুলন্ত লাশ পাওয়া গেল।

শিল্পী বেগম জানান, নাদিরা প্রেমিক নাজমুলের জন্য পাগল ছিলো। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি ছিলো না। বিয়ের দাবি নিয়ে আগেও দুই দিন নাজমুলের বাড়িতে যায় নাদিরা। কিন্তু পরিবারের লোকজন তাকে তাড়িয়ে দিয়েছে। চাকরির সুবাদে এখন নাজমুল ঢাকায় থাকে। বিয়ের কথা বললেই বলে তুমি আমাদের বাড়িতে গিয়ে বাবা-মাকে রাজি করাও। সোমবার সন্ধ্যায় নাজমুলের সাথে নাদিরার প্রায় ২০ মিনিট মোবাইলে কথা হয়। এরপর রাতে নাদিরা ওই বাড়িতে যায়। কিন্তু এবার লাশ হয়ে ফিরে এসেছে।

শিল্পী বেগমের অভিযোগ, নাজমুলের পরিবার নাদিরাকে শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনা ভিন্নখাতে নিতে লাশ বাড়ির ওঠানের আমগাছে ঝুলিয়ে রেখেছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে সত্য ঘটনা বেরিয়ে আসবে। কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহতের স্বজনরা জানান, নাজমুল ও তার স্বজনরা নাদিরাকে প্রায় হুমকি দিতেন। ব্লাকমেইলিং করে টাকা হাতানোর চেষ্টা করেছে তারা। এ ঘটনায় নাজমুল ছাড়াও তার সহযোগী মিরাজুল ইসলাম, ফায়জুর, নাঈম, টেপা হোসেন ও বাবুর নামে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করছিল নাদিরা। এরপর থেকে তারা ক্ষুব্ধ ছিলো। এরই জের ধরে নাদিরাকে খুন করা হতে পারে। মঙ্গলবার রাতে পারিবারিক কবরস্থানে নাদিরার দাফন সম্পন্ন হয়েছে।

ঘটনার পর থেকে নাজমুলের পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় এ বিষয়ে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে তাদের ঘনিষ্ট দুই জন দাবি করেছেন, ওই রাতে বিয়ের দাবি নিয়ে নাদিরা প্রেমিক নাজমুলের বাড়িতে যায়। সম্পর্ক মেনে না নেয়ায় নাদিরা আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার এস আই শিমন হালদার জানান, নাদিরার মৃত্যু নিয়ে দুই পক্ষ ভিন্ন দাবি করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভোররাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ঝড় ইরানের
মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির রক্তাক্ত সংঘর্ষ
ইরানের ক্ষেপণাস্ত্র ঝড়, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট
হরমুজে ড্রোন হামলা: মার্কিন-সংশ্লিষ্ট ট্যাংকারে আগুন
৩৫ হাজার ডলারের ইরানি ড্রোন, ঠেকাতে ৪০ লাখের ক্ষেপণাস্ত্র
ইরানকে সমর্থন জানালো চীন
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়লো গ্যাসের দাম
ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে: নাহিদ ইসলাম
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে
স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী