Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ৩ ডিসেম্বর ২০২৫

যশোরে লটারিতে  ৯ থানার নতুন ওসি হলেন যারা

যশোরে লটারিতে  ৯ থানার নতুন ওসি হলেন যারা
ছবি: সংগৃহীত

লটারির মাধ্যমে সারাদেশের ন্যায় যশোর জেলার ৯ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ দেয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচনী দায়িত্বের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদর দপ্তর লটারির আয়োজন করে। 

ইউনিট প্রধানদের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাদের তালিকা সংগ্রহের পর লটারির মাধ্যমে নতুন ওসি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

খুলনা রেঞ্জভুক্ত যশোর জেলার ৯ থানায় পদায়নকৃত ওসিরা হলেন- যশোর কোতয়ালি থানায় ফারুক আহম্মেদ,বেনাপোল পোর্ট থানায় মোহাম্মদ আশরাফ হোসেন, শার্শা থানায় মারুফ হোসেন, ঝিকরগাছা থানায় শাহ জালাল আলম, চৌগাছা থানায় রেজাউল করিম, অভয়নগর থানায় এসএম নূরুজ্জামান, বাঘারপাড়া থানায় মাহমুদুল হাসান,কেশবপুর থানায় সুকদেব রায় ,ও মণিরামপুর থানায় রজিউল্লাহ খান, 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব সাংবাদিকদের জানিয়েছেন- লটারির ভিত্তিতে ওসিদের বদল হওয়ার কথা রয়েছে। এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে এখনো অফিসিয়ালি কোনও আদেশ পাইনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা