Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০৭:২৫, ৬ নভেম্বর ২০২৫

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক 

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক 
ছবি: সবার দেশ

যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সদস্যরা। 

বুধবার (৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ওসমান গনি যশোর শহরের মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল যশোর–নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার প্যান্টের পকেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩১৯.৪৮ গ্রাম।

এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ দুই হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি