Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৮, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:২০, ৯ ডিসেম্বর ২০২৫

ডিবি পুলিশের অভিযান 

যশোরে মহিলা আ’লীগের নেত্রী মহুয়া আটক

যশোরে মহিলা আ’লীগের নেত্রী মহুয়া আটক
মহিলা আ’লীগের নেত্রী মহুয়া। ছবি: সবার দেশ

মহিলা আওয়ামী লীগের যশোরের বহুল আলোচিত-সমালোচিত নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে তার বাড়িতে ডিবির একদল চৌকষ ফোর্স  অভিযান চালিয়ে আটক করে।

তিনি ওই এলাকার মৃত সোহরাব আলী খানের মেয়ে।

সোমবার সন্ধ্যার পর তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক মহুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়া।

তিনি জানান, তদন্তে যশোর জেলা বিএনপির দলীয় অফিস ভাঙচুর সংক্রান্ত মামলায় মহুয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। সে মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদের সদস্য প্রার্থী ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর বাইরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেও তিনি ব্যাপক আলোচনায় এসেছিলেন। বিষয়টি নিয়ে তখন শহরময় সমালোচনা ঝড় উঠেছিল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা