Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ৬ ডিসেম্বর ২০২৫

বেনাপোল -ঢাকা রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বেনাপোল -ঢাকা রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ছবি: সবার দেশ

যশোরের শার্শা উপজেলা  নাভারণ রেলস্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলায় নাভারণের দক্ষিণ বুরুজবাগান গ্রামের বাসিন্দা মৃত জব্বার হোসেনের ছেলে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল গামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্র্রেনের যাত্রী ছিলেন বাবু। তিনি দরজার পাশে নীচে বসে ছিলেন। ট্রেনটি নাভারণ রেলস্টেশনে প্রবেশ করার সময় প্ল্যাটফর্মের সঙ্গে পা ধাক্কা লেগে হঠাৎ নিচে পড়ে যান। মুহূর্তেই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শার্শা থানার সাব-ইন্সপেক্টর মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে