Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫১, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৫২, ২৯ ডিসেম্বর ২০২৫

যশোর–১ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন লিটন

যশোর–১ আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন লিটন
ছবি: সবার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–১ শার্শা  আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান লিটন  মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে যশোর শার্শা উপজেলা নির্বাহী অফিসার  ফজলে ওয়াহিদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিটন  বলেন, বিএনপি সবসময় নির্বাচনী আচরণবিধি ও আইন মেনে চলায় বিশ্বাসী এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি দাবি করেন, এ দাবিতে গত ১৮ বছর ধরে আন্দোলন-সংগ্রামে বিএনপির চার হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন এবং প্রায় ১ হাজার ৭০০ জন গুমের শিকার হয়েছেন। আমার বিরুদ্ধে ২৭ টি মামলা হয়েছে। 

তিনি আরও বলেন, দল শতভাগ আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে এবং দেশের জনগণ তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

এসময় আরও উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, এছাড়া  বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা