Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:২১, ২৬ ডিসেম্বর ২০২৫

যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

যশোর-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন
ছবি: সবার দেশ

সব জল্পনা-কল্পনা ও দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন নিজ নিজভাবে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে দলীয়ভাবে প্রাথমিকভাবে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেয়া হয়েছিলো। ওই সময় তিনি শার্শা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করেন এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালান। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় পুরো শার্শা উপজেলা। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে পরিবর্তন এনে নুরুজ্জামান লিটনের নাম ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কর্মকাণ্ড, তৃণমূলের সমর্থন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এ সিদ্ধান্ত নিয়েছে।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। শার্শার মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যেতে চাই।

এদিকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে বলে মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা