Sobar Desh | সবার দেশ মুনির হাসান, জেলা প্রতিনিধি (গাইবান্ধা)

প্রকাশিত: ০২:২১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জিইউকে মাদকাসক্ত কেন্দ্রে যুবককে অমানবিক নির্যাতন

জিইউকে মাদকাসক্ত কেন্দ্রে যুবককে অমানবিক নির্যাতন
ছবি: সবার দেশ

গাইবান্ধা শহরের কালিবাড়ীপাড়া রোড এলাকায় অবস্থিত (জিইউকে) মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে। চিকিৎসার নামে এক রোগীকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। নির্যাতনের শিকার মোঃ মুর্শিদ হক্কানী (৩৭) বর্তমানে মুমূর্ষু অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

​ভুক্তভোগীর বড় ভাই মোঃ আওরঙ্গ হক্কানী সাংবাদিকদের  জানান, গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে তার ভাইকে ওই কেন্দ্রে ভর্তি করা হয়। গত ৯ ফেব্রুয়ারি বেলা ১১:৩০ মিনিটে আসামী বাঁধন, লাবিব, সিয়াম, আতিক ও তালহা মিলে মুর্শিদের মুখে গামছা গুঁজে দিয়ে রড, লাঠি ও পাইপ দিয়ে নৃশংসভাবে মারপিট করে।

একপর্যায়ে তাকে দুই পা বেঁধে গ্রিলের সাথে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করা হয়। নির্যাতনে মুর্শিদ জ্ঞান হারিয়ে ফেললে তাকে সেখানেই ফেলে রাখা হয়।

পরিবার অভিযোগ করেছে, ঘটনার পর আসামিরা বিষয়টি ধামাচাপা দিতে ২৬,৫০০ টাকা দাবি করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। বর্তমানে মুর্শিদের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের জখম ও রক্তজমাট কালশিরা রয়েছে এবং তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন। 

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ  দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রতিষ্ঠানটির অমানবিক কার্যকলাপে যুক্ত অন্যায়কারীদের বিরুদ্ধে বিচার দাবি করেছে ভুক্তভোগী পরিবারটি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী