Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৫, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

তদন্তে পুলিশ

হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার

হোমনায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকায় নিজ বসতঘর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মণিপুর এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী সুখী আক্তার (২৫), তাদের ছেলে হোসাইন (৫) এবং জহিরুলের ভাই প্রবাসী ছাত্তার মিয়ার ছেলে জুবায়ের (৬)। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সোমবার রাতে তারা একই কক্ষে ঘুমিয়েছিলেন।

হোমনা থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, জহিরুল ইসলাম ও তার ভাই ছাত্তার দুজনই সৌদি প্রবাসী। সকালে ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তিনজনের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে দুই শিশু ও এক নারীর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, হৃদয়বিদারক এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনও একসময় তাদের হত্যা করা হয়েছে। ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ