Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪২, ৫ অক্টোবর ২০২৫

হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু

হোমনায় বজ্রপাতে তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহত নারীদের বাড়ি নালা দক্ষিণ গ্রামে, আর পুরুষটির বাড়ি দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে তিনজন উজানচর-ঘাগুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ মেঘ গর্জে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বজ্রপাতের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে তাদের লাশ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে।

স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ