Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

এমপি আখতারের হারাগাছ সফর ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ

এমপি আখতারের হারাগাছ সফর ঘিরে উত্তেজনা, বিএনপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। শুরুতে হরতালের ঘোষণা দিলেও পরে তা প্রত্যাহার করে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে হারাগাছ পৌর বিএনপি। রবিবার এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পরাজয়ের পর হারাগাছ, পীরগাছা ও কাউনিয়া এলাকায় চারদিন বিভিন্ন কর্মসূচি পালন করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং হারাগাছ থানা পরিদর্শন করার কথা রয়েছে এমপি আখতার হোসেনের।

এ প্রসঙ্গে ফেসবুক পোস্টে আখতার হোসেন লিখেছেন, তার হারাগাছ সফর ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় ভরসা ও বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। তিনি দাবি করেন, তারা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ চালিয়ে যাবেন। একই পোস্টে তিনি উল্লেখ করেন, বিএনপি সরকার গঠনের পর বিরোধী দলের একজন সংসদ সদস্যের বিরুদ্ধে প্রথম হরতাল ডাকা হয়েছে। তার অভিযোগ, স্থানীয় একটি অংশ বিএনপির নাম ব্যবহার করে সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত।

অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান জানান, এমপি আখতারের সফরকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

এ অভিযোগের বিষয়ে জানতে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা