Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

পারিবারিক কলহের জেরে দুই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

পারিবারিক কলহের জেরে দুই প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
ছবি: সবার দেশ

যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে আলাদা ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দিনে যশোর শহরে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তি নিজের গলায় ব্লেড দিয়ে আঘাত করে আহত হয়েছেন।

ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর চাপাতলা এলাকায় শিলা খাতুন (২৬) নামে এক গৃহবধূ কীটনাশক পান করে অসুস্থ হন। তিনি টাওরা গ্রামের জাকির হোসেনের স্ত্রী ও চাপাতলা গ্রামের বজলুর রহমানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বাবার বাড়িতে অবস্থানকালে প্রবাসী স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের একপর্যায়ে তিনি কীটনাশক পান করেন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একই উপজেলার বাঁকড়া এলাকায় শারমিন খাতুন (২৭) নামে আরেক গৃহবধূ গ্যাস ট্যাবলেট সেবন করে মারা যান। তিনি নগর গ্রামের মনির খানের স্ত্রী ও খোশল নগর গ্রামের বাবলু শেখের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর বাড়িতে অবস্থানকালে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়। লাশ আইনগত প্রক্রিয়ার জন্য মর্গে সংরক্ষণ করা হয়েছে।

অন্যদিকে, যশোর শহরের লোহাপট্টি এলাকায় পারিবারিক কলহের জেরে মো. আসাদুজ্জামান (৪০) নামে এক ব্যক্তি নিজের গলায় ব্লেড দিয়ে আঘাত করেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তিনি ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর ঈদগাহ এলাকার বাসিন্দা। পরে তার স্ত্রী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা