Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ১৪ নভেম্বর ২০২৬

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ 

পর্নোগ্রাফি তৈরির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

পর্নোগ্রাফি তৈরির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদলের নেতা খালিদ পারভেজকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় সংশ্লিষ্ট থানার পাঠানো অনুরোধের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে এসআরবি-২।

মামলার অভিযোগ অনুযায়ী, খালিদ পারভেজের বিরুদ্ধে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সেগুলো প্রদর্শন ও প্রচারের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাবেক স্ত্রীর সামাজিক মর্যাদা ও সম্মানহানি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

জানা গেছে, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে খালিদ পারভেজের সাবেক স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তী সময়ে ৯ জুলাই মামলাটি থানায় এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়।

গ্রেফতারের বিষয়ে এসআরবি-২ জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সংশ্লিষ্ট থানা থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারের পর প্রথমে তাকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানোর প্রক্রিয়া নেয়া হবে বলে জানানো হয়।

খালিদ পারভেজ ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকায়। তিনি ওই এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।

এদিকে ব্যক্তিগত ছবি ও ভিডিও অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রকাশের অভিযোগটি ব্যক্তিগত গোপনীয়তা, ডিজিটাল নিরাপত্তা এবং নারীর মর্যাদা রক্ষার প্রশ্নে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে মামলার অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত গ্রেফতার ব্যক্তিকে নির্দোষ হিসেবে গণ্য করার আইনি অধিকার রয়েছে।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আ.লীগ শক্তিশালী হলে হাসিনাকে পালাতে হতো না: শফিকুর রহমান
শ্রমিক বিক্ষোভের জেরে ১৪৭ পোশাক কারখানা বন্ধ
নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস
পর্নোগ্রাফি তৈরির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬
সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: মাহমুদা মিতু
পরকীয়ার জেরে হত্যা করে মাটিচাপা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেফতার ৩
পলাতক হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় আফ্রিকার দেশও
নুসরাতের বাড়িতে আগুন পেট্রলবোমায় নয়, শর্টসার্কিটের শঙ্কা: স্বরাষ্ট্রমন্ত্রী
জেলা আ.লীগের দায় স্বীকার, স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন দায়মুক্তি: নাহিদ
রাজকীয় ফ্ল্যাট না থাকলে বসতবাড়িও পরিত্যক্ত মনে হয়: নুসরাত
আইনজীবী সমিতির নির্বাচনে যশোরে দুই প্যানেলের মনোনয়নপত্র জমা
নুসরাতের বাড়িতে আগুন, মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করে পাননি ডেপুটি স্পিকার
দলীয় কর্মীকে লাথি মেরে বিতর্কে: ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, সন্দেহে ট্রাক জব্দ
ঢাকায় আকস্মিক বৈঠকে মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী নিয়ে প্রশ্ন, তালিকায় আ.লীগ নেতা
আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৭, আহত ৩০
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্কুলে আশ্রয় নিলেন এমপি সেলিম ভূইয়া
খুলনায় বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা