Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ১৭ জুন ২০২৬

জামায়াতের নারী এমপি মারদিয়া মমতাজ

‘জেবা আমিনার পোশাক-ভাষা নয়, বক্তব্যের বিষয় নিয়ে বিতর্ক হোক’

‘জেবা আমিনার পোশাক-ভাষা নয়, বক্তব্যের বিষয় নিয়ে বিতর্ক হোক’
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বাংলা ও ইংরেজির মিশ্রণে বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খানের পক্ষে অবস্থান নিয়েছেন জামায়াতের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। 

সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জেবা আমিনার পোশাক ও ভাষা নিয়ে সমালোচনার বিরোধিতা করে তার উত্থাপিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মারদিয়া মমতাজ লিখেছেন, 

একজন বক্তার বক্তব্যের বিষয়ের সঙ্গে আপনার দ্বিমত থাকতে পারে। সে নিয়ে আলাপ করুন। তার পোশাক বা ভাষা নিয়ে কথা বলা একে অপ্রয়োজনীয়, উপরন্তু এতে আপনার নিজের বুঝবুদ্ধি ও রুচিই প্রকাশ পায়।

তিনি বলেন, 

দীর্ঘ সময় প্রবাসে থাকার কারণে জেবা আমিনা খানের কথাবার্তায় বাংলা ও ইংরেজির মিশ্রণ থাকা অস্বাভাবিক নয়। বরং তিনি যে বিষয়টি সংসদে তুলে ধরেছেন, সেটিই গুরুত্ব পাওয়ার দাবি রাখে।

পোস্টে মারদিয়া মমতাজ লেখেন, এমপি জেবা আমিনা খান দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তার ভাষায় বাংলা-ইংলিশ মিশবে, এটা স্বাভাবিক। তিনি যে বিষয় নিয়ে আলাপ করেছেন, তার বিস্ময় যে বিষয়ে, সেটা সত্যিই দুঃখজনক বিষয়। শয়ে শয়ে কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। এসব জায়গায় শুধু সাধারণ মানুষের কষ্ট হয় তা নয়, সরকারি সেবাও সেখানে পৌঁছাতে দেরি হয়।

পোস্টের শেষাংশে তিনি নারীদের ব্যক্তিগত বিষয় নিয়ে জনসমক্ষে কটাক্ষকারীদেরও সমালোচনা করেন। মারদিয়া মমতাজ লেখেন, যে পুরুষেরা, এমনকি নারীরাও, এভাবে জনসমক্ষে অন্য নারীর পোশাক, কথা নিয়ে কটাক্ষ করেন, তাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমার মায়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে বাংলা ও ইংরেজির মিশ্র ব্যবহার এবং তার উপস্থাপনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিনা খান। সে প্রেক্ষাপটে তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নিলেন জামায়াতের সংসদ সদস্য মারদিয়া মমতাজ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
৫ আগস্টের পর আ.লীগের রাজনীতি শেষ হয়ে গেছে: নাহিদ ইসলাম
কৃষক কার্ড পেয়ে ভাইরাল কৃষক কবির হোসেন আর নেই
অনলাইন বেটিংয়ে ৭ বছর কারাদণ্ড, জরিমানা ৫ কোটি টাকা
ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
খামেনির দাফন ও শেষ বিদায়ের সূচি ঘোষণা
বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার
গোল্ডেন বুটের পথে দুর্বার মেসি
কাতারের গ্যাস কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩
পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের
ঢাবির চার শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মেসির ঝড়ে উড়ে গেলো অস্ট্রিয়া, জোড়া গোলে দাপুটে জয় আর্জেন্টিনার