Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০১:০৪, ২৩ মে ২০২৬

ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

নাসীরউদ্দিন পাটওয়ারীর ওপর ছাত্রদল-যুবদলের পরিকল্পিত হামলা

নাসীরউদ্দিন পাটওয়ারীর ওপর ছাত্রদল-যুবদলের পরিকল্পিত হামলা
ছবি: ফেসবুক থেকে নেয়া

ঝিনাইদহে নাসীরউদ্দিন পাটওয়ারী-র ওপর হামলার ঘটনায় এবার সোশ্যাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বিএনপির অঙ্গসংগঠনের এক নেতা ফেসবুকে পোস্ট দিয়ে নেতাকর্মীদের হামলায় অংশ নিতে আহ্বান জানান। পোস্টে তিনি লিখেছেন,

ঝিনাইদহ সদর থানায় বসে ডার্বি নাসির প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছে আপনারা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সবাইকে ৩০ মিনিটির ভিতর পায়রা চত্তরে আসার জন্য আহ্বান করা হচ্ছে।

পরবর্তীতে ‘শাহ মোঃ রাব্বি’ নামের আরেকটি আইডি থেকে আরও একটি মন্তব্য করা হয়, যেখানে বলা হয়-

ওকে ধরে আরেক শট দেওয়া হোক।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন বক্তব্যকে কেন্দ্র করে হামলা পরিকল্পিত ছিলো কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার (২২ মে) ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এরপর থেকে শহরে টানটান রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!