Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২০, ২ মে ২০২৬

ভরাডুবি জামায়াত-এনসিপি প্যানেলের

ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল

ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল
ছবি: সংগৃহীত

ঢাকা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, যা ‘নীল প্যানেল’ নামে পরিচিত। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির ২৩টি পদেই জয় পেয়েছেন এ প্যানেলের প্রার্থীরা। 

অন্যদিকে জামায়াত ও এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ একটি পদেও জয় পায়নি। স্বতন্ত্র প্রার্থীরাও কোনও পদে বিজয় অর্জন করতে পারেননি।

শুক্রবার (১ মে) গভীর রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দীন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আনোয়ার জাহিদ ভূইয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল কালাম খান। তারা যথাক্রমে জামায়াত-এনসিপি সমর্থিত প্রার্থী এস এম কামালউদ্দীন ও আবু বাক্কার সিদ্দিককে পরাজিত করেন।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন—সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ট্রেজারার মোহাম্মদ আনিসুজ্জামান (আনিস), সিনিয়র সহ-সম্পাদক মো. ইলতুতমিশ সওদাগর (অ্যানি), সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সম্পাদক খন্দকার মাকসুদুল হাসান (সবুজ), সাংস্কৃতিক সম্পাদক মারজিয়া হীরা, অফিস সেক্রেটারি মো. আবজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম (শফিক)।

কার্যকরী কমিটির ১০ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন, মোহাম্মদ নজরুল ইসলাম মামুন, মোহাম্মদ আদনান রহমান, সৈয়দ সারোয়ার আলম নিশান, মামুন মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ সানাউল, মুজাহিদুল ইসলাম সায়েম, এইচ এম রেজাউল সাঈদ এবং শওকত হোসেন।

এর আগে গত ২৯ ও ৩০ এপ্রিল দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির মোট ২০ হাজার ৭৮৫ জন ভোটারের মধ্যে ৭ হাজার ১৬৯ জন আইনজীবী ভোট প্রদান করেন।

আইনজীবী অঙ্গনে এবারের নির্বাচনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছিলো। বিশেষ করে জাতীয় রাজনীতির পালাবদলের প্রেক্ষাপটে বিএনপিপন্থী প্যানেলের এমন একতরফা জয় আইনজীবী সমাজে নতুন রাজনৈতিক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের